শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

টাঙ্গাইলে শপথ গ্রহণ শেষ করে ফেরার সময় চেয়ারম্যানের সমর্থক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৮২ সময় দেখুন
টাঙ্গাইলে শপথ গ্রহণ শেষ করে ফেরার সময় চেয়ারম্যানের সমর্থক নিহত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ শপথ গ্রহণ শেষ করে ফেরার সময় টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমর্থক রেজাউল ইসলাম (২৫) নামের একজন নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পৌলী আলিফ স্টীল মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার চন্ডিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহআলম তার কয়েকজন সমর্থকদের নিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নিতে যান। শপথ শেষে ফেরার সময় ঘটনাস্থলে রেজাউলের মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা আরো দুই জন আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর