শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

টাঙ্গাইলে ৫ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২৩৮ সময় দেখুন
টাঙ্গাইলে ৫ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়ায় অভিযান চালিয়ে হেরোইন ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

বৃহস্পতিবার (৩ মার্চ) কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার এলেঙ্গা উত্তরপাড়ার ইতি (৩২), ঘাটাইল উপজেলার চান্দশী গ্রামের আশরাফ ওরফে রুবেল, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভবনপাড়া গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে মজিবুর রহমান (৭০)।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলা গোয়েন্দা (ডিবি) দক্ষিণের এসআই আলমগীর, এসআই রাইজ উদ্দিন, এএসআই সুলতান আলী সেখ ও এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে বুধবার রাতে একদল গোয়েন্দা পুলিশ কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ লাখ টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইন ও নগদ ৮ হাজার ৩ শ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বৃহস্পতিবার ডিবি দক্ষিণের এসআই রাইজ উদ্দিন কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর