শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

টাঙ্গাইল ট্রাফিক বিভাগের কাজে স্বচ্ছতার জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করলেন পুলিশ সুপার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৬ সময় দেখুন
টাঙ্গাইল ট্রাফিক বিভাগের কাজে স্বচ্ছতার জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করলেন পুলিশ সুপার

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল ট্রাফিক বিভাগের কাজে স্বচ্ছতার জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। প্রথমবারের মতো টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও হাইওয়েতে কর্মরত সদস্যদের জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নিরালা মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. এশরাজুল হক ‘সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক কেন্দ্রিক সম্প্রতি সময়ে যেসকল অপরাধ সংঘটিত হয়েছে সেই সকল অপরাধ নিয়ন্ত্রন ও পুলিশ সদস্যরা কিভাবে তাদের দায়িত্ব পালন করছে তা পর্যালোচনা করার জন্য টাঙ্গাইলে ট্রাফিক পুলিশ ও মহাসড়ক কেন্দ্রিক যেসকল থানা রয়েছে তাদের মাঝে এ Body Worn Camera বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে টাঙ্গাইল জেলায় ৪২টি Body Worn Camera সংযোজন করা হলো। এই ক্যামেরার মাধ্যমে পুলিশ সদস্যরা যেমন কাজের জবাবদিহিতায় আসবে, তেমনি ভাবে অপরাধীরা কোন প্রকার অপরাধ করে যেন পার না পায়, তাদেরকে আইনের আওতায় আনার জন্যই আমাদের এ উদ্যোগ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর