রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

ট্রেকহোল্ডারদের অডিটের জন্য ৬১টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে ডিএসই – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
ট্রেকহোল্ডারদের অডিটের জন্য ৬১টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে ডিএসই – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডারদের আর্থিক প্রতিবেদন নিরীক্ষার জন্য (অডিট ফার্ম) প্যানেল নির্ধারণ করে দেওয়া হয়েছে। সম্প্রতি ডিএসই ট্রেকহোল্ডারদের অডিটের জন্য ৬১টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। এর বাইরে অন্যকোনো প্রতিষ্ঠান দিয়ে আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করলে তা গ্রহণ করবে না ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন,২০২০ এর ৪ ধারার ২ উপধারা অনুযায়ী এই প্যানেল গঠন করা হয়েছে। অডিট ফার্মগুলোর কাছ থেকে আর্থিক প্রতিবেদন তৈরি করে প্রতি মাসে এবং বছর শেষে ডিএসইতে জমা দিবে। এই প্রতিবেদন ডিএসই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিবে।

সূত্র মতে, অডিট ফার্মের অংশীদার, জনবল, কর্মদক্ষতা, বিদেশি কোনো অডিট ফার্মের সঙ্গে অংশীদারী চুক্তিসহ আরও কিছু যোগ্যতার মাপকাঠিতে এ তালিকা করা হয়েছে। ডিএসইর নির্ধারিত এ প্যানেলের বাইরে অন্য কোনো অডিট ফার্ম দিয়ে করানো নিরীক্ষা প্রতিবেদন গ্রহণ করবে না ডিএসই। সময়ে সময়ে এ প্যানেল সংশোধন করবে ডিএসইসি।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন অনুযায়ী প্যানেল তৈরি করা হয়েছে। নির্ধারিত এ প্যানেলের বাইরে অন্য কোনো অডিট ফার্ম দিয়ে করানো নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়া যাবে না।

৬১টি অডিট ফার্ম হলো- অ্যা হক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, অ্যা মাটিন অ্যান্ড কোং, অ্যা কাসেম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, অ্যা ওয়াহাব অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টস, আহমেদ জাকির অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, আহসান কামাল সাদেক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, আহসান মানজুর অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, আনিল সালাম ইদ্রিস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, আনিসুর রহমান অ্যান্ড কোং, আর্টিসেন চার্টার্ড অ্যাকাউন্টস, আশরাফ উদ্দিন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, আতিক খালেদ চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্টস, আজিজ হালিম খায়ের চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্টস, বাসু বেনার্জি নার্থ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, চৌধুরী ভট্টাচার্য অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, দাস চৌধুরী দত্ত অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, ফেমিস অ্যান্ড আর চার্টার্ড অ্যাকাউন্টস, জি কিবরিয়া অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, হক শাহ আলম মানসুর অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, হক বাসি চৌধুরী অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, হক ভট্টাচার্য দাস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, হুদা হোসাইন অ্যান্ড কোং, হোসাইন ফরহাদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, ইসলাম আফটাব কামরুল অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, ইসলাম কোয়াজি শফিক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, কে এম আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, কে এম হাসান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, কাজি জাহির খান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, খান ওয়াহহাব শফিক রহমান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এম এ ফাজেল অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এম আই চৌধুরী অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এম জেড ইসলাম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এম জে আবেদিন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এম এম রহমান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এমএবিএস অ্যান্ড জে পাটনার্স চার্টার্ড অ্যাকাউন্টস। মাফেল হক কোং চার্টার্ড অ্যাকাউন্টস,ম্যাক কোং চার্টার্ড অ্যাকাউন্টস,মালেক সিদ্দিক ওয়ালি চার্টার্ড অ্যাকাউন্টস,মাসি মুহিত হক কোং চার্টার্ড অ্যাকাউন্টস, মোহাম্মদ আতা করিম কোং, মোল্লা কাদের ইউসুফ কোং চার্টার্ড অ্যাকাউন্টস,মোহাম্মদ শহিদুল্লাহ কোং চার্টার্ড অ্যাকাউন্টস,নুরুল ফারুক হাসান কোং চার্টার্ড অ্যাকাউন্টস,অক্টো খান চার্টার্ড অ্যাকাউন্টস,পিনাকী কোং চার্টার্ড অ্যাকাউন্টস,রহমান মোস্তাফিজ আলম কোং চার্টার্ড অ্যাকাউন্টস,রহমান মোস্তাফিজ হক কোং, রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্টস, এসআর ইসলাম কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এস.এফ আহমেদ কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এস.কে বড়ুয়া কোং চার্টার্ড অ্যাকাউন্টস,শফিক বশাক কোং চার্টার্ড অ্যাকাউন্টস,শফিক মিজান রহমান অ্যান্ড অগস্টিন, শাহ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, সিরাজ খান বশাক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, স্নেহাশিস মোহাম্মদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, তোহা খান জামান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস এবং জোহা জামান কবির রাশেদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর