বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ: হাইকোর্ট – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ: হাইকোর্ট – Corporate Sangbad


অনলাইন ডেস্ক : যে কোন ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে আদালত বলেছেন, এরপর থেকে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেন, ট্রেনের ছাদে যাত্রী নেওয়া আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো। ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও টিকিটের কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে বলা হয়েছে। ওইদিন পরবর্তী আদেশ দেবেন আদালত।

এ ছাড়া রেলের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। হাইকোর্ট একই বেঞ্চে এ তথ্য জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

ভুয়া ই-টিকেটিং সিস্টেমের অভিযোগ তুলে ঈদুল আজহার আগে থেকেই বাংলাদেশ রেলওয়ের কথিত অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মহিউদ্দিন রনি।

পরে রনির অভিযোগের ভিত্তিতে বুধবার (২০ জুলাই) বেলা ১১টায় রাজধানীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে রেলের টিকিট বিক্রিতে অব্যবস্থাপনা প্রমাণ হওয়ায় সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিদফতর। পাঁচ কর্মদিবসের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

শুনানিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফদরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলার প্রমাণ মিলেছে। এ কারণে সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ মহিউদ্দিন রনি পাবেন বলেও জানান ভোক্তা অধিদফতরের পরিচালক। এ রায়ে রনি সন্তোষ প্রকাশ করেছেন। তবে সহজের আইনজীবী মির্জা রাগিব হাসনাত জানান, এ রায়ের সঙ্গে তারা একমত নন। এ রায়কে চ্যালেঞ্জ করা হবে।

আরও পড়ুন:

চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

কমিউনিটি সেন্টার ভাড়া করে পাবজি গেম, আটক ১০৮

বেলকুচিতে প্রধান আসামিকে বাদ দিয়ে চার্জশিট দাখিল, ওসি বদলী





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর