রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৭০ সময় দেখুন
ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বালিয়া ইউনিয়নের ছোট বালিয়া কলোনি পাড়ায় মরহুম আয়াতুল্লাহর পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূরে আলম সুজন।

দোয়া মাহফিলের আয়োজক নূরে আলম সুজন বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে যুক্ত। তাঁর আত্মার মাগফিরাত কামনায় আমাদের পারিবারিক ভাবে এ আয়োজন করা হয়েছে।

পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ বলেন, খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন বিএনপির নেতা-কর্মীদের পথ দেখিয়ে যাবে।

আর জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক আমানত রক্ষা করা বিএনপির নেতা-কর্মীদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতা-কর্মীরা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর