মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

ঠাকুরগাঁওয়ে সার না পেয়ে বিপাকে কৃষক,প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৮১ সময় দেখুন
ঠাকুরগাঁওয়ে সার না পেয়ে বিপাকে কৃষক,প্রতিবাদে মানববন্ধন

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
খোলা বাজারে রাসায়নিক সারের অভাবে কৃষকরা বিপাকে পরেছে। টাকা নিয়ে ডিলারদের কাছে হন্ন হয়ে ঘুরলেও সার না পাওয়ায় আন্দোলনে নামেন প্রান্তিক কৃষক ও খুচরা ব্যবসায়ীরা। ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।
আজ রোববার ১২ অক্টোবর দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।

ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচী চলাকালে ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি সাবুল ইসলামসহ বক্তারা অভিযোগ করে বলেন, চলতি মৌসুমে আলু,গম ভুট্টাসহ নানা রকম ফসল উৎপাদন করবে কৃষকরা। কৃষকের প্রয়োজন মত খোলা বাজার থেকে সার ক্রয় করতো। কিন্তু বর্তমানে খোলা বাজারে তীব্র সার সংকটের কারনে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ডিলারদের কাছে যে পরিমান সার বরাদ্দ পেত তা বন্ধ করে দেয়ায় কৃষকরা সার পাচ্ছে না। ২০২৩ সালে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় বিসিআইসি ডিলারদের বরাদ্দ করা সারের মধ্য ৬০ ভাগ খুচরা ব্যবসায়ীদের দিতে হবে। এটি বাস্তাবায়ন হলে সারের সংকট থাকবে না। কৃষকরা তাদের সুবিধামত সার খুচরা বিক্রেতাদের কাছ থেকে কিনতে পারবে। আমরা প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতেই রাস্তায় দাড়িয়েছি। অবিলম্বে প্রশাসনের সিদ্ধান্তে খুচরা ব্যবসায়ী পর্যায়ে পর্যাপ্ত সার বরাদ্দের দাবি আন্দোলনরতদের। অবিলম্বে তা কার্যকর না হলে ইউএনও-কৃষি অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন বক্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর