সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

ডিএসইতে লেনদেনের শীর্ষে ফু-ওয়াং সিরামিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৬ সময় দেখুন
ডিএসইতে লেনদেনের শীর্ষে ফু-ওয়াং সিরামিক


আজ বুধবার (৬ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নেলদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন ফু-ওয়াং সিরামিকের ৪৩ কোটি ৮২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ফরচুন সুজ লিমিটেডের আজ ৩১ কোটি ৩১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বিকন ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, মুন্নু ফেব্রিক্স, গ্রামীণফোন লিমিটেড।তথ্যসূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর