বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ডিএসইর অ্যাপ ব্যবহারে দিতে হবে টাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
ডিএসইর অ্যাপ ব্যবহারে দিতে হবে টাকা


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপে লেনদেন করতে হলে এখন থেকে ফি দিতে হবে। এই অ্যাপে লেনদেন করতে বিনিয়োগকারীদের এক বছরে খরচ করতে হবে ১ হাজার ৫০০ টাকা।

বুধবার (১২ জুলাই) ডিএসই থেকে সকল ব্রোকারেজহাউসে মোবাইল অ্যাপের চার্জের বিষয়ে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে।এতে বলা হয়, অ্যাপটি ব্যবহার করতে ব্রোকারেজহাউসগুলোকে ডিএসই থেকে সংযোগ নিতে হবে। পাশাপাশি ক্লায়েন্টদের হাউসের অধীনে নিবন্ধন করতে হবে।

সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছর শেষে ডিএসই-মোবাইলের নিবন্ধিত ব্যবহারকারী ছিল ৪৬ হাজার ৬২২ জন। এটি একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যা বিনিয়োগকারীদের জন্য রিয়েল টাইম শেয়ার লেনদেনের সুযোগ দিয়ে থাকে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসই-মোবাইল অ্যাপটি ২০১৬ সালে চালু করা হয়। এরপর থেকে বিনিয়োগকারীরা এটি বিনামূল্যে ব্যবহার করতেন। তবে এখন থেকে অ্যাপটিতে লেনদেন করতে বিনিয়োগকারীদের এক বছরে খরচ করতে হবে ১ হাজার ৫০০ টাকা। ২০২২-২৩ অর্থবছরে এটির মাধ্যমে ২১ হাজার ৯৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন করা হয়।

গত বছরের জুলাইয়ের শেষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারে ফ্লোর প্রাইজ দেওয়া শুরু করে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সূচকের অবাধ পতন রোধ করতে কমিশন এই সিদ্ধান্ত নেয় বলে জানানো হয়।

তবে কিছু স্টক ব্রোকারেজ হাউস তাদের নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে, তাই সেই হাউসগুলোর বিনিয়োগকারীদের কোনও চার্জ দিতে হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।তথ্যসূত্র :অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর