বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

ডিবিএইচের এজিএমে ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
ডিবিএইচের এজিএমে ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ ২০২২ সালের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন।

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শেয়ারহোল্ডাররা কোম্পানি ঘোষিত ১৭ শতাংশ (১৫% নগদ ও ২% বোনাস) লভ্যাংশ অনুমোদন করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ডিসেম্বর ৩১, ২০২২ তারিখে সমাপ্ত বছরের এই লভ্যাংশের সুপারিশ করেছিল। সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ সুপারিশ অনুমোদন করেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নাসির এ. চৌধুরী। এতে পরিচালকদের মধ্যে ব্যারিস্টার মেহেরীন হাসান, সাইয়েদ মঈন উদ্দিন আহমেদ, নাজির রহিম চৌধুরী, খন্দকার মনোয়ারুল ইসলাম, রাশেদা কে. চৌধুরী, মেজর জেনারেল সাইয়িদ আহমেদ বীর প্রতীক (অবঃ), ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, কোম্পানী সচিব জসিম উদ্দিন এফসিএস, হেড অব ফাইন্যান্স আবদুল ওয়াদুদ এফসিএ এবং সাধারণ শেয়ারহোল্ডারগন অংশগ্রহণ করেন।

সাধারণ শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন জানান, ডিবিএইচের খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের ০.৮৬%, যা দেশের আর্থিক খাতের মধ্যে সর্বনিম্ন। তিনি আরও জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত অবলোপনকৃত ঋণের মোট পরিমাণ এক কোটি টাকারও কম। তিনি আরও বলেন, বিগত বছরগুলোর তুলনায় লভ্যাংশের পরিমাণ কিছুটা কম হলেও তা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঘোষিত লভ্যাংশের মধ্যে সর্বোচ্চ।

ডিবিএইচের চেয়ারম্যান নাসির এ. চৌধুরী পরিচালকবৃন্দের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। ডিসেম্বর ৩১, ২০২২ তারিখে সমাপ্ত বছরে কোম্পানীর কর পরবর্তী মুনাফা দাঁড়ায় ১০২ কোটি টাকায়, যা ২০২১ সালের কর পরবর্তী মুনাফার প্রায় সমান। তিনি আরও উল্লেখ করেন যে, ২০২২ সালে বিতরণকৃত ঋণের পরিমাণ, ঋণ পোর্টফলিও এবং কোর ডিপোজিট পোর্টফলিও সবই ২০২১ সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক মন্দাবস্থার কারণে সৃষ্ট প্রতিকুল অবস্থা সত্ত্বেও কোম্পানির আয় নিয়ে সন্তোষ প্রকাশ করে নাসির চৌধুরী বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে যে সকল কর্মসূচী নেওয়া হয়েছে, তা কোম্পানির আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর