বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

ডিসপ্লেতে দেখা যাবে সুপ্রিমকোর্টে চলা মামলার তথ্য – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
ডিসপ্লেতে দেখা যাবে সুপ্রিমকোর্টে চলা মামলার তথ্য – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: সুপ্রিমকোর্টের আপিল বিভাগে চলা মামলার তথ্য প্রথমবারের মতো আদালত কক্ষের বাইরে ডিসপ্লের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দুটি আদালত কক্ষের বাইরের দেয়ালে এমন দুটি ডিসপ্লে স্থাপিত হয়েছে। তাতে দিনের কার্যতালিকা অনুযায়ী চলমান মামলা ও তার সংক্ষিপ্ত বিবরণ আজ থেকেই প্রদর্শিত হচ্ছে।

বিষয়টি নিয়ে সুপ্রিমকোর্টের মুখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, দেশের সর্বোচ্চ আদালতে এই প্রথম আদালত কক্ষের বাইরে দুটি ডিসপ্লে স্থাপন করা হলো। যেখানে বিচারপ্রার্থীসহ মামলা সংশ্লিষ্ট সবাই মামলা ও তার সংক্ষিপ্ত বিবরণ দেখতে পারবেন। এর ফলে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টের অবকাশ শেষে আজ ২০ জুলাই থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হলো।

বুধবার (২০ জুলাই) সকাল সোয়া ৯ টার দিকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য আজ ২০ জুলাই থেকে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টের ৫০টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বেঞ্চ গঠন করে প্রধান বিচারপতির দেয়া নির্দেশনার নোটিশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

এই নির্দেশনায় বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করছি যে, আগামী ২০ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হলো।’

নোটিশে ৫০ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়। এসব বেঞ্চের মধ্যে রয়েছে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২০টি একক বেঞ্চ। আজ থেকে এসব বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

তবে ছুটি ও অবকাশকালীন আপিল বিভাগে চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগে বেশ কয়েকটি অবকাশকালীন বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তি হয়েছে।

আরও পড়ুন:

সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুকে হত্যার দায়ে চাচাসহ দু’জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মামলার প্রধান আসামি বাদ দিয়ে চার্জশিট দাখিল, বাদীর ক্ষোভ

ডা. সাবরিনা-আরিফসহ ৮ জনের ১১ বছরের কারাদণ্ড





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর