বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৫০ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস। আগামী পহেলা জুলাই থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে।

উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে আজ এক পোস্টে এ কথা বলেন। তিনি জানান, ‘প্রকল্পটি শুরু হতে যাচ্ছে আগামী ১ জুলাই থেকে। শহরে গণপরিবহনের সমস্যা সমাধানে এই উদ্যোগ সরকারের।’

এ প্রকল্পে কেনা হচ্ছে ৪০০ বাস। চার্জিং ডিপো থাকছে ৩টি। প্রকল্পটি শেষ করা হবে ২০৩০ সালের মধ্যে। এতে বিশ্বব্যাংক দেবে ২ হাজার ১৩৫ কোটি। সরকার দেবে ৩৭৫ কোটি টাকা।

এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ অপর এক পোস্টে বলেন, ‘এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্যার লড়াইয়ের অনুপ্রেরণা মাওলানা ভাসানীর ডাকা ফারাক্কা লংমার্চ।’

আজ ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেয়া উপদেষ্টা এক পোস্টে এ কথা বলেন। মাওলানা ভাসানীর ডাকে লাখো জনতা পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর