শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হকের গণসংযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯১ সময় দেখুন
ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হকের গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৮ আসনের মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক ২৫ জুন (বুধবার) নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন। তিনি এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগকালে তিনি খিলক্ষেত, উত্তরার বিভিন্ন ওয়ার্ড, বারিধারা, দক্ষিণখান ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে উপস্থিত হয়ে ব্যবসায়ী, পেশাজীবী, রিকশাচালক, দোকানি, চাকরিজীবী ও গৃহিণীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

অধ্যক্ষ আশরাফুল হক বলেন, “এলাকার মানুষের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে অনুপ্রাণিত করছে। আমি রাজনীতি করি জনগণের কল্যাণে, ক্ষমতার জন্য নয়। আমার স্বপ্ন—একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা, যেখানে অন্যায়-দুর্নীতির কোনো স্থান থাকবে না।”

তিনি আরও বলেন, “যদি আমি নির্বাচিত হই, তাহলে এই এলাকার যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। শিক্ষাক্ষেত্রে মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্তি, এবং মাদকমুক্ত সমাজ গঠন আমার অঙ্গীকার।”

গণসংযোগকালে এলাকার অনেকে তাকে শুভেচ্ছা জানান এবং তার উদার ও সহজ-সরল আচরণে সন্তুষ্টি প্রকাশ করেন। তরুণদের অনেকে তার কাছে গিয়ে নিজেদের সমস্যা তুলে ধরেন। অধ্যক্ষ আশরাফুল হক তা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

স্থানীয় এক প্রবীণ নাগরিক বলেন, “অধ্যক্ষ সাহেব অনেক দিন ধরেই এলাকার মানুষের পাশে আছেন। তিনি রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন সমাজসেবক।”

প্রচারাভিযানের সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল, ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মী, যুব সমাজের প্রতিনিধি এবং সাধারণ ভোটাররা তার পাশে ছিলেন। গণসংযোগের সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর