শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

ঢাবির শতবর্ষে বিতর্কের মঞ্চে লড়বেন ছাত্র-শিক্ষক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
ঢাবির শতবর্ষে বিতর্কের মঞ্চে লড়বেন ছাত্র-শিক্ষক


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: শতবর্ষ উপলক্ষ্যে ছাত্র-শিক্ষক বিতর্কের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। সংসদীয় পদ্ধতির এই বিতর্কের বিষয়—‘এই সংসদ মনে করে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবলই ঐতিহ্য নির্ভর।’

শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ বিতর্ক অনুষ্ঠিত হবে। এই বিতর্কে স্পিকার হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।

শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এস এম রাকিব সিরাজী, শামসুন্নাহার হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক ডাকসু সদস্য নিপু ইসলাম তন্বী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি রোমান ইসলাম বিতর্কে লড়বেন সরকারি দল হিসেবে।

অপরদিকে বিরোধী দল হিসেবে লড়বেন তিন শিক্ষক— বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম রেজা, যোগাযোগ বৈকল্য বিভাগের সহকারী অধ্যাপক তাওহীদা জাহান এবং আরবি বিভাগের প্রভাষক মাহাদী হাসান।

এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ মো. আরমান এবং সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা।

সারাবাংলা/আইইআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর