মাহমুদুল ইসলাম মাহিন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী এবং একজন উদীয়মান তারকা। তার প্রথম কভার করা গান “ও আমার বন্ধুগন” যার জন্য সে সকলের কাছে প্রশংসিত।
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাগেরপাড়া গ্রামে তার ছোট থেকে বেড়ে উঠা। ২০০৬ সালের ২৮ শে আগস্ট তার জন্ম। ছোটবেলা থেকেই তার গানের প্রতি ছিল অন্যরকম টান যার থেকে সে ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং বর্তমানে সে একজন সঙ্গীত শিল্পি হিসেবে পরিচিত।
সম্প্রীতি তার গাওয়া ৩ টি গান ইউটিউবে প্রকাশ হওয়ার পর তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তে থাকে এবং এখন সে ইউটিউবে অফিসিয়াল আর্টিস্ট ব্যাজ অর্জন করেছে যা একজন গায়ক কে সম্মাননা হিসেবে ইউটিউব কর্তৃপক্ষ দিয়ে থাকে।
তার গাওয়া গান গুলো পৃথিবীর বড় বড় মিউজিক প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তার গান স্পটিফাই, জিওসাভান, আনঘামি, এমাজন মিউজিক এবং এ্যাপল মিউজিকেও আছে এবং প্রত্যেকটিতে সে ভেরিফাইড ব্যাক্তি হিসেবে পরিচিত।
তার কাছে সঙ্গীত সম্পর্কে জানতে চাইলে সে বলে, “ গান এমন এক বিষয় যা মানুষকে অন্যরকম ভাবে বানিয়ে তুলে। একজন ব্যাক্তির নিজস্ব মনের মতো যে চাওয়াটা থাকে এটা প্রকাশ করার মাধ্যম হিসেবে গান আমার কাছে সর্বোচ্চ মাধ্যম। ইনশাল্লাহ এই গানের মাধ্যমেই আমি বাংলাদেশের নাম একদিন উজ্জ্বল করব।আমার জন্য সকলেই দোয়া করবেন“
সম্প্রতি সে ‘M.M Sound Production’ নামে একটি রেকর্ডিং প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে।