শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

তালায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১০ সময় দেখুন
তালায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক

আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় সাগর দাস (১৮) নামে এক যুবকে আটক করেছে তালা থানা পুলিশ।

শুক্রবার(১১ই ফেব্রুয়ারি) দুপুরে তাকে উপজেলার সুজনশাহা বাজার থেকে আটক করা হয়েছে।

সে উপজেলার সুজশাহ গ্রামের বিশ্বনাথ দাসের ছেলে।

পুলিশ জানায়, দাশ সাগর নামে একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সাগর দাস বিভিন্ন সময় বিভিন্ন পোস্টে ইসলাম নিয়ে কটুক্তি করে মন্তব্য করেন। এছাড়াও ম্যাসেঞ্জারে বন্ধুদের কাছে ইসলাম বিরোধী কথাবার্তা লিখে পাঠিয়ে থাকেন। বিষয়টি নিয়ে ওই এলাকায় মুসলমানদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি তালা থানা পুলিশ গুরুত্ব সহকারে আমলে নিয়ে সুজনশাহা বাজার থেকে তাকে আটক করে তার ব্যবহৃত মোবাইল ফোন এবং তার যে বন্ধুদের কাছে এমন মন্তব্য পাঠিয়েছে তাদের একটা ফোন জব্দ করে থানা পুলিশ।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সাগর দাশকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর