শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

তিন দিনের চেষ্টায় ভাঙা হলো কুবির বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙলো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৩১ সময় দেখুন
তিন দিনের চেষ্টায় ভাঙা হলো কুবির  বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙলো

কুবি প্রতিনিধি:

তিন দিনের চেষ্টায় ভেঙে ফেলা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রসশনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি সমর্থিত ছাত্রদল ও যুবদল এটা ভেঙেছে।

বুধবার (৭ আগস্ট) দুপুর ১ টা বেজে ৪৭ মিনিটে এই ভাস্কর্যটির ভাঙা অংশ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ভাস্কর্যটি তিন দিনের চেষ্টায় ভাঙা হয়। যারা এটা ভাঙছিল তাদের সাথে কথা বলতে গেলে তারা এই বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘এটি আমাদের কাজ হয়। আমরা এর সাথে সম্পৃক্ত নই। অন্যারা এই কাজ করে সাধারণ শিক্ষার্থীদের আমাদের প্রতিপক্ষ বানাতে আমাদের ছাত্রদলের নাম জড়িয়ে প্রচার করছে। আমাদের জননেতা নির্দেশ দিয়েছেন যে, কোনোপ্রকার সহিংসতা না করতে এবং আমরা কোনোপ্রকার সহিংসতায় জড়িত নই।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

এর আগে  ২০১৭ সালে প্রকৌশল শাখার তত্ত্বাবধানে ২০ লাখ টাকা ব্যয়ে শিল্পী মৃণাল হকের মাধ্যমে এ ভাস্কর্যটি স্থাপন করা হয়।১৫ ফুট উচ্চতা থাকার কথা থাকলেও বাস্তবে তা হয়েছে মাত্র ১১ ফুট। অল্প জায়গায় ছোট একটি বেদী নির্মাণ করে সেখানেই স্থাপন করা হয় ভাস্কর্যটি। নির্মাণের ৫ মাসের মাথায় ভাস্কর্যে ফাটল, প্রকৃত নকশা অনুসরণ না করা, ভাস্কর্যে বঙ্গবন্ধুকে ক্ষুদ্রাকৃতি এবং বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে। এটি এখান থেকে স্থানান্তর করে খোলামেলা জায়গায়, উপযুক্ত স্থানে দৃষ্টিনন্দন ও নকশা অনুসরণ করে বঙ্গবন্ধুর প্রকৃত অবয়ব সমৃদ্ধ ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে ২০১৯ সালের ২৩ মে ভাস্কর্যটি পরিবর্তনের জন্য মানববন্ধনও করেছিল শিক্ষক-শিক্ষার্থরাএকবার বিকৃত ভাস্কর্য সরিয়ে নতুনভাবে আরেকটি ভাস্কর্য স্থাপন করা হয়েছিল।  তবুও কাঙ্খিত ভাস্কর্য পায়নি বিশ্ববিদ্যালয় পরিবার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর