শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে সেইফ ফাউন্ডেশন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৬ সময় দেখুন
তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে সেইফ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক।।
শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকে সুবিধা বঞ্চিত ও গ্রামের দরিদ্র মানুষজন। এসব অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেইফ ফাউন্ডেশন ফর সোস্যাল ডেভেলফমেন্ট।

পাবনার আমিনপুর থানার চর রূপপুর গ্রামে শীতবস্ত্র বিতরণের করে সংগঠনটি। এ সময় ৩৩০ টি কম্বল এলাকার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় আরো শীতবস্ত্র বিতরণ করা হবে বলে ঘোষনা দেন সেইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাসেল শেখ।

তিনি আরো বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুনা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। সেইফের কার্যক্রমে সহায়তা দানকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

প্রধান অথিতির বক্তৃতায় চর রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, দূর্ভোগহীন এক মানবিক সমাজ প্রতিষ্ঠায় সেইফ ফাউন্ডেশনের নানান কার্যক্রম দরিদ্র মানুষের মনে আশার সঞ্চার করেছে। আশা করি পাবনায় তাদের কার্যক্রম আরো সম্প্রসারিত হবে।

সেইফ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনোয়ার হোসেন সবুজ এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ চৌধুরী-পরিচালক, ইজমা ফুড প্রোডাক্টস, আফতাব আলী শেখ-উপদেষ্টা, মারস এসোসিয়েটস এবং সেইফ ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সমাজসেবা সম্পাদক আরিফুর রহমান, খেলাধূলা ও ব্যায়াম সম্পাদক কামরুজ্জামান শুভ ও প্রচার সম্পাদক মিজানুর রহমান।

উল্লেখ্য, সেইফ ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী সংগঠন। যা মানবিক দায়িত্ববোধে নিবেদিত তারুণ্যের যুথবদ্ধ আয়োজন। দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এ সংগঠনের প্রয়াস। দেশের সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে সংগঠনটি দীর্ঘ নয় বছর যাবত দেশের বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর