বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

তিয়েনানমেন জাদুঘরে পুলিশি অভিযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯০ সময় দেখুন
তিয়েনানমেন জাদুঘরে পুলিশি অভিযান


আন্তর্জাতিক ডেস্ক

১৯৮৯ সালে তিয়ানানমেন স্কয়ারের বিক্ষোভ এবং সেনা অভিযানে হতাহতদের স্মরণে হংকংয়ে স্থাপিত ‘জুন ৪ জাদুঘরে’ তল্লাশি চালিয়েছে শহরটির পুলিশ। জাদুঘর পরিচালনার দায়িত্বে ছিল হংকং অ্যালায়েন্স নামের একটি গোষ্ঠী। গণতন্ত্রপন্থি আন্দোলনের সুপরিচিত কর্মী ব্যারিস্টার চোও হাং তুংসহ ওই গোষ্ঠীর চার সদস্যকে জাতীয় নিরাপত্তা আইনে আটক করা হয়। বিতর্কিত এই আইনে দোষী সাব্যস্তদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ওই জাদুঘর থেকে প্রদর্শনীর জন্য রাখা অনেক জিনিস পুলিশকে সরিয়ে নিতে দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এদিকে, হংকং অ্যালায়েন্স প্রতিবছরই চীন নিয়ন্ত্রিত শহরটিতে তিয়ানানমেন স্কয়ারে হতাহতদের স্মরণে কর্মসূচি পালন করে আসছে।

তাদের পরিচালিত জাদুঘরটি জুনে বন্ধ করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সেখানে তল্লাশি চালায় নবগঠিত ন্যাশনাল সিকিউরিটি ইউনিট।

কর্মকর্তারা পরে জাদুঘর থেকে যেসব জিনিস সরান, তার মধ্যে ১৯৮৯ সালে বেইজিংয়ে গণতন্ত্রপন্থি শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রতীক গণতন্ত্র দেবীর একটি কাগজের মডেলও আছে। তিয়ানানমেনে হতাহতদের স্মরণে পালিত বিভিন্ন কর্মসূচির ছবিও জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে, হংকং অ্যালায়েন্সের কাছে সদস্যের ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেনসহ বিভিন্ন বিষয় সংক্রান্ত তথ্য চেয়েছিল। মঙ্গলবার ছিল ওই তথ্য দেওয়ার শেষদিন। সেদিন এক চিঠিতে অ্যালায়েন্সের সদস্যরা ন্যাশনাল সিকিউরিটি ইউনিটকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না বলে জানায়। পরদিন সকালে পুলিশ কর্মকর্তারা অ্যালায়েন্সের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের আটক করেন।

পুলিশের অভিযোগ হংকং অ্যালায়েন্সের এ সদস্যরা বিদেশি চর। আটককৃতরা এ অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর