শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

তেলাপোকাদের নতুন দাবি: বিক্ষোভকারীদের গ্রেফতার না করা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৭৪ সময় দেখুন
তেলাপোকাদের নতুন দাবি: বিক্ষোভকারীদের গ্রেফতার না করা


ককরোচ জনতা পার্টি (সিজেপি) বুধবার আন্দোলনের ৩২তম দিনে তাদের চতুর্থ দাবি উথ্থাপন করেছে। এই দাবিতে বলা হয়েছে ২০ জুলাইয়ের বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে যেন কোনো এফআইআর দায়ের বা আইনি ব্যবস্থা নেওয়া না হয়।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২২ জুলাই) দলটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা নতুন এই দাবির ঘোষণা দেন।

আন্দোলনকারীদের উদ্দেশে রাঙ্কা বলেন, এই আন্দোলনের এখন চারটি দাবি রয়েছে: সোনম ওয়াংচুকের মুক্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আত্মহত্যায় মৃতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং ২০ জুলাইয়ের বিক্ষোভে অংশ নেওয়া শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে যেকোনো আইনি ব্যবস্থা প্রত্যাহার।

তিনি বলেন, ‘অনেকেই এজন্য উদ্বিগ্ন যে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছেন, অথচ তাদেরকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। আমরা নিশ্চিত করব যেন শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়। আপনাদের আগে আমরাই গ্রেফতার হব।’

সরকার তাদের দমনের চেষ্টা করা সত্ত্বেও বিক্ষোভ আরও বড় হয়েছে দাবি করে রাঙ্কা বলেন, ‘আমাদের বিক্ষোভ শুরু হওয়ার পর আজ ৩২ দিন হয়ে গেছে। যারা বলেন যে এই দেশের ছাত্ররা প্রতিবাদ করতে জানে না, তারা নিজেরাই দেখে নিতে পারেন।’

২০ জুলাইয়ের বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ‘কর্তৃপক্ষ ভেবেছিল পুলিশি পদক্ষেপ এবং নিষেধাজ্ঞা আরোপের পর আন্দোলন শেষ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘এই লোকেরা ভেবেছিল যে তারা ২০ জুলাই ছাত্রদের মারধর করাবে এবং বিক্ষোভ শেষ হয়ে যাবে। তারা ভেবেছিল যে তারা আমাদের একত্রিত হতে দেবে না এবং বিক্ষোভ শেষ হয়ে যাবে। কিন্তু এটি ১০০ গুণ বড় হয়ে গেছে।’

একে একটি ‘নির্ণায়ক লড়াই’ আখ্যা দিয়ে রাঙ্কা বলেন, ‘এই লড়াই সরকারের ঔদ্ধত্যের অবসান ঘটানোর জন্য।’

তিনি ২০ জুলাইয়ের বিক্ষোভ দমনে দিল্লি পুলিশের ভূমিকারও সমালোচনা করে বলেন, ‘দিল্লি পুলিশ সেদিন যা করেছিল, তা সারা বিশ্বের মানুষ দেখেছে।’

এই বিক্ষোভ সরকারকে তার অবস্থান বদলাতে বাধ্য করেছে দাবি করে রাঙ্কা বলেন, ‘আমরা সরকারকে মাথা নত করতে বাধ্য করেছি। সেই একই সরকার, যারা আমাদের ‘তেলাপোকা’ এবং ‘ভাইরাস’ বলে ডাকত। মানুষ এখন সরকারকে প্রশ্ন করছে। এটাই আমাদের বিক্ষোভের বিজয়।’

আন্দোলন তীব্র হওয়ার পর সিজেপি-র সঙ্গে কেন্দ্রের প্রথম আনুষ্ঠানিক আলোচনার দুই দিন পর এই ঘোষণাটি আসে। সংগঠনটির ভাষ্যমতে, সরকার আলোচনার জন্য যোগাযোগ করার পর সোমবার (২০ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা দিল্লিতে তার বাসভবনে সিজেপি-র মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের সঙ্গে দেখা করেন।

বৈঠকের পর সিজেপি জানায়, তারা তাদের দাবিগুলো বিস্তারিতভাবে জানিয়ে একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছে। পরে রাঙ্কা দাবি করেন, সংগঠনটির দাবিগুলোর জবাব দেওয়ার আগে বিজেপি নেতৃত্বের সঙ্গে পরামর্শ করার জন্য নাড্ডা আরও সময় চেয়েছিলেন। সেই সময়ে সংগঠনটির দাবিগুলোর মধ্যে ছিল সোনম ওয়াংচুকের মুক্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যায় মৃত নিট পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর