নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টির দর বেড়েছে, ৫০ টির দর কমেছে, ২৫৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইন্ট্রাকো সিএনজির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার ইন্ট্রাকো সিএনজির ক্লোজিং দর ছিল ৪৬ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির সর্বশেষ দর দাঁড়ায় ৪৩ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৪.৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং দর পতনের বা লুজারের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৭ টাকা ৮০ পয়সা বা ৩.৪৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২১৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
সোনালী আঁশ দর পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ১৭ টাকা ৭০ পয়সা বা ৩.৪৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৪৯৫ টাকা ৪ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৩.১৩ শতাংশ, জেমিনি সী ফুডের ২.৮৫ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ২.৮৩ শতাংশ, আমরা নেটের ২.৬০ শতাংশ, সিনোবাংলার ২.৪৮ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ২.৩১ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জের ২.০৯ শতাংশ দর কমেছে।






