নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯৯ শতাংশ হ্রাস পেয়েছে। কোম্পানির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ৬৫.২০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৬৭.৯০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৬৩.৯০ টাকা। আজকে শেয়ারটি লেনদেন হয় ৬৩.৯০ টাকা থেকে ৬৭.৯০ টাকায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬.৭০ টাকা থেকে ১১৯.৪০ টাকায়। এদিন কোম্পানিটি ১৩৮ বারে ৪১ হাজার ৩২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ লাখ ৩০ হাজার টাকা। ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের এ প্রতিষ্ঠান বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার মিলস ১.৯৯ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্স ১.৯৮ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১.৯৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১.৯৬ শতাংশ, এনআরবিসি ব্যাংক ১.৯৬ শতাংশ, পেপার প্রোসেসিং ১.৯৫ শতাংশ, অ্যাপেক্স স্পিনিং ১.৯৫ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স ১.৯৫ শতাংশ ও এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স ১.৯৪ শতাংশ।






