নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯৮ শতাংশ হ্রাস পেয়েছে। কোম্পানির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ২৫.২০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ২৪.৭০ টাকা ও ক্লোজিং প্রাইজ ২৪.৭০ টাকা। আজকে শেয়ারটি লেনদেন হয় ২৪.৭০ টাকা থেকে ২৫.২০ টাকায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬.৩০ টাকা থেকে ৩১.৩০ টাকায়। এদিন কোম্পানিটি ১ হাজার ৫১৮ বারে ৪৭ লাখ ৩২ হাজার ৯৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৭২ লাখ টাকা। ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এ প্রতিষ্ঠান বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ওয়েল্ডিং সিমেস্টমস ১.৯৮ শতাংশ, জুট স্পিনার্স ১.৯৭ শতাংশ, অ্যাটলাস বাংলাদেশ ১.৯৬ শতাংশ, আইপিডিসি ফিন্যান্স ১.৯৬ শতাংশ, এনভয় টেক্সটাইল ১.৯৪ শতাংশ, দুলামিয়া কটন ১.৯৪ শতাংশ, একমি পেস্টিসাইডস ১.৯২ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ১.৯২ শতাংশ ও বিডিকম অনলাইন লিমিটেড ১.৯১ শতাংশ।






