নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার দর পতনের শীর্ষে উঠে এসছে বস্ত্র খাতের কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের শেয়ার দর হ্রাস পেয়েছে ৭.৫৫ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৩১.৮০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৩১.৫০ টাকা ও ক্লোজিং প্রাইজ ২৯.৪০ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন হয় ২৮.৯০ টাকা থেকে ৩১.৯০ টাকায়। কোম্পানিটি আজকে ৬৬৩ বারে ৮ লাখ ১৬ হাজার ৯৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা। ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর হ্রাস পেয়েছে ৬.৯৭ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৬৬ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৬৬ টাকা ও ক্লোজিং প্রাইজ ৬১.৪০ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন হয় ৫৬.৫০ টাকা থেকে ৬৮ টাকায়। কোম্পানিটি আজকে ১ হাজার ৬২৯ বারে ১০ লাখ ৯৯ হাজার ৬৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ১০ হাজার টাকা। ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- সিমটেক্সের ৬.৮৬ শতাংশ, বিডি থাই ফুডের ৬.৮১ শতাংশ, গ্লোবাল হেবি কেমিক্যালের ৬.৬০ শতাংশ, এসকে ট্রিমসের ৬.৫০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৯৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫.১৮ শতাংশ, বিআইএফসির ৫.৩৭ শতাংশ এবং ফারইস্ট নিটিংয়ের ৫.৬৪ শতাংশ দর কমেছে।






