বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স, পতনের শীর্ষে তাকাফুল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৪ সময় দেখুন
দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স, পতনের শীর্ষে তাকাফুল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার, (১০ ফেব্রুয়ারি) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দর পতনের শীর্ষে এসেছে তাকাফুল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আজকের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে ৯.৯০ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইস ছিলো ৫৯.৬০ টাকা, আজকের ওপেনিং প্রাইস ৬৫.৫০ টাকা। আজকের শেয়ার লেনদেন শুরু হয় সর্বনিম্ন ৬৫.৫০ টাকা থেকে সর্বোচ্চ ৬৫.৫০ টাকায়। কোম্পানিটি ৩১ হাজার ৯০১ বারে ১৩ লাখ ২৭ হাজার ১৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ১১ টাকা থেকে সর্বোচ্চ ৬৫.৫০ টাকায়। কোম্পানিটি ২০২২ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়ে মার্কেটের এন ক্যাটাগরিতে অবস্থান করছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে আরামিট সিমেন্ট লিমিটেড ৯.৮৭ শতাংশ, বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেড ৯.৭৩ শতাংশ, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস্ লিমিটেড ৮.৯১ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস্ লিমিটেড ৮.৭১ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার মেনুফেকচারিং কোম্পানি লিমিটেড ৮.৫৫ শতাংশ, গোল্ডেন সন লিমিটেড ৭.২২ শতাংশ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ৬.৯২ শতাংশ, স্যারভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড ৬.০৬ শতাংশ এবং পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড ৫.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে দর পতনের শীর্ষে থাকা তাকাফুল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার মুল্য ৩.৬২ শতাংশ কমে শেয়ার দর দাঁড়িয়েছে ৭৭.২০ টাকায়। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইস ছিলো ৮০.১০ টাকা । আজকের ওপেনিং প্রাইস ৭৮.৮০ টাকা এবং ক্লোজিং প্রাইস ৭৭.২০ টাকা। আজকে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ৭৬.৫০ টাকা থেকে সর্বোচ্চ ৮০.৫০ টাকায়। আজকে কোম্পানিটি ৮৩৮ বারে ৫ লাখ ৩৬ হাজার ৫৬৩ টি। যার বাজার মূল্য ৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা। এক বছরে কোম্পানিটি শেয়ার লেনদেন করে সর্বনিম্ন ৩৬.৮০ টাকা থেকে সর্বোচ্চ ৮১.৫০ টাকায়। গত ৫ বছরে কোম্পানিটি লভ্যাংশ দিয়েছে ২০২০ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০১৯ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০১৮ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৭ সালে ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং ২০১৬ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রবিউশন লিমিটেড ৩.২৫ শতাংশ, এফএএস ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২.৯৪ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার্ড লিমিটেড ২.৭৬ শতাংশ, বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২.৭৫ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড ২.৭৪ শতাংশ, জিনেক্স ইনফোসিস লিমিটেড ২.৭১ শতাংশ, অগ্নি সিস্টেমস্ লিমিটেড ২.৬৮ শতাংশ, ফোনিক্স ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২.৬৬ শতাংশ এবং ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২.৬৪ শতাংশ হ্রাস পেয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর