বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ারদর সোমবার (০৬ জানুয়ারি) আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

সূত্র মতে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ২২৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ। আর ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মাসিউটিক্যালস ৯ দশমিক ৪২ শতাংশ, সুহ্নদ ইন্ডাস্ট্রিজ ৯ দশমিক ৩৭ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার ৭ দশমিক ৯১ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইং ৬ দশমিক ৯১ শতাংশ, সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ ৬ দশমিক ৪১ শতাংশ, রিলায়েন্স-ওয়ান ৬ দশমিক ২২ শতাংশ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬৭ শতাংশ দর বেড়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর