শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৮৮ সময় দেখুন
দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৪৫ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ১২৯.১০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ১৩০ টাকা ও ক্লোজিং প্রাইজ ১৪১.৩০ টাকা। আজকে শেয়ার লেনদেন ১২৯ টাকা থেকে ১৪২ টাকায়। কোম্পানিটি আজকে ২ হাজার ৪২১ বারে ১৩ লাখ ৫১ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১৫ কোটি ২০ লাখ টাকা। ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

সোনারগাঁও টেক্সাটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.২৩ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৭১.৫০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৭৪.৪০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৭৮.১০ টাকা। আজকে শেয়ার লেনদেন ৭৩.৫০ টাকা থেকে ৭৮.৬০ টাকায়। কোম্পানিটি আজকে ১ হাজার ৭৮২ বারে ১১ লাখ ১৪ হাজার ৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৮ কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকা। ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বর্তমানে মার্কেটের ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- প্রাইমটেক্সের ৮.৯৮ শতাংশ, কেএন্ডকিউয়ের ৮.৬৮ শতাংশ, মেনোস্পুল পেপারের ৮.৪৮ শতাংশ, সিনোবাংলার ৮.৪১ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৬.৭৭ শতাংশ, কপারটেকের ৬.৪৫ শতাংশ, এস্কোয়ার নীটের ৬.২৮ শতাংশ এবং সাইফ পাওয়ারটেকের ৬.১০ শতাংশ দর বেড়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর