বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২২০ সময় দেখুন
দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার, (৯ জানুয়ারি) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড এর আজকের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইস ১০ টাকা, আজকের ওপেনিং প্রাইস ১০.১০ টাকা এবং ক্লোজিং প্রাইস ১১ টাকা। আজকের শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ১০.১০ টাকা এবং সর্বোচ্চ ১১ টাকায়। কোম্পানিটি ৬৩০ বারে ১৪ লক্ষ ৫৫ হাজার ৭৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৭ লক্ষ ২০ হাজার টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ৮.৬০ টাকা এবং সর্বোচ্চ ১৭.৮০ টাকায়। কোম্পানিটি বিগত ৪ বছরে নগদ লভ্যাংশ্য দিয়েছে যথাক্রমে ২০২০ সালে ০.২০ শতাংশ, ২০১৯ সালে ১ শতাংশ, ২০১৫ সালে ১০ শতাংশ এবং ২০১৪ সালে ৫ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়ে বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ৯.৯৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৯৬ শতাংশ, রংপুর ফাউন্ড্রী লিমিটেড ৯.৯৫ শতাংশ, এ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ৮.৭৩ শতাংশ, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড ৭.৫৮ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ৭.৪৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ৬.৩৬ শতাংশ, এ্যাপেক্স ফুডস্ লিমিটেড ৬.৩৪ শতাংশ, এবং তৌফিকা ফুডস অ্যান্ড লোভেল্লো আইস-ক্রিম পিএলসি৫.৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর