নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৮৫ শতাংশ। কোম্পানির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ১০৯.৬০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ১০৯.৯০ টাকা ও ক্লোজিং প্রাইজ ১১৮.৮০ টাকা। আজকে শেয়ারটি লেনদেন হয় ১০৯.৮০ টাকা থেকে ১২০.৫০ টাকায়। গত এক বছরে কোম্পানিটি শেয়ার লেনদেন হয়েছে ৯৭.৬০ টাকা থেকে ১৬০ টাকায়। কোম্পানিটি ২ হাজার ৫০৯ বারে ৫ লাখ ১০২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটি লভ্যাংশ দিয়েছে ২০২১ সালে ৫ শতাংশ, ২০২০ সালে ৫ শতাংশ, ২০১৯ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ২০১৩ সালে ১৫ শতাংশ, ২০১২ সালে ২০ শতাংশ ও ২০১১ সালে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে বিনিয়োগকারীদের। কোম্পনিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
তালিকার ২য় স্থানে থাকা স্টাইলক্রাফট লিমিটেড কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬.৮৯ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইজ ছিলো ১৩০.৬০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ১৩৩.১০ টাকা ও ক্লোজিং প্রাইজ ১৩৯.৬০টাকা। আজকে শেয়ারটির লেনদেন হয় সর্বনিম্ন ১৩৩.১০ টাকা থেকে সর্বোচ্চ ১৪০.৬০ টাকায়। গত এক বছরে কোম্পানিটি শেয়ার লেনদেন করে ৯২.৮০ টাকা থেকে ২১০ টাকায়। কোম্পানিটি ২ হাজার ৪৩১ বারে ৩ লাখ ৬৫ হাজার ২৬৪ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫০ হাজার টাকা। কোম্পানিটি লভ্যাংশ দিয়েছে ২০১৭ সালে ১০ শতাংশ, ২০১৬ সালে ৭৫ শতাংশ , ২০১৫ সালে ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ও ২০২০ সালে ১০ শতাংশ, ২০১৯ সালে ১৫০ শতাংশ ও ২০১৮ সালে ৪১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে বিনিয়োগকারীদের। কোম্পনিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
অপরদিকে তালিকার ৩য় স্থানে থাকা এ্যাপেক্স ফুডস্ লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬.৮৬ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ২১৭.২০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ২১৪ টাকা ও কেøাজিং প্রাইজ ২৩২.১০ টাকা। আজকে শেয়ারটি লেনদেন হয় সর্বনিম্ন ২১৩ টাকা থেকে সর্বোচ্চ ২৩৫ টাকায়। কোম্পানিটি ২ হাজার ৩৩০ বারে ৩ লাখ ৯৫ হাজার ৪৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য দাড়িয়েছে ৮ কোটি ৭৬ লাখ টাকা। কোম্পানিটি গত এক বছরে শেয়ার লেনদেন করে সর্বনিম্ন ১১৬ টাকা থেকে সর্বোচ্চ ২৩৫ টাকায়। কোম্পনিটি লভ্যাংশ দিয়েছে ২০২১ সালে ২০ শতাংশ, ২০২০ সালে ১৫ শতাংশ, ২০১৯ সালে ২০ শতাংশ, ২০১৮ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। কোম্পনিটি ১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পনিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস লিমিটেড ৬.৮৪ শতাংশ, এম্বি ফার্মাসিটিক্যালস লিমিটেড ৬.৬১ শতাংশ, ইস্টার্ন ক্যাবলস লিমিটেড ৬.২৭ শতাংশ, ওয়াটা কেমিক্যালস লিমিটেড ৫.৩২ শতাংশ, আরামিট সিমেন্ট লিমিটেড ৪.৮৪ শতাংশ। বেঙ্গল উইন্ডসর থার্মপ্লাস্টিক লিমিটেড ৪.৭৬ শতাংশ, স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪.৫৫ দর বৃদ্ধি পেয়েছে।