বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল, পতনে বিডি ফাইন্যান্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল, পতনে বিডি ফাইন্যান্স – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে বিবিধ খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিকিউজিট মেনুফ্যাকচারিং লিমিটেড এবং পতনের শীর্ষে আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার জেএমআই হসপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৯২ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ৫১.৪০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৫৬.৫০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৫৬.৫০ টাকা। আজকে শেয়ার লেনদেন ৫৬.৫০ টাকায়। কোম্পানিটি আজকে ৫ হাজার ৩৭২ বারে ৩ লাখ ৩৯ হাজার ৫৬২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকা। ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এন’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ৩.২৮ শতাংশ, সালভো কেমিক্যাল ৩.২০ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ২.৭৭ শতাংশ, ফার্মা এইডসের ২.৫২ শতাংশ, পদ্মা অয়েলের ২.৫২ শতাংশ, খান ব্রাদার্সের ২.৫০ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২.৪৮ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ২.০৫ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের শেয়ার দর ১.৯৯ শতাংশ বেড়েছে।

অপর দিকে দর পতনের শীর্ষে থাকা পতনে বিডি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর হ্রাস পেয়েছে ২ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ৪০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৪০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৩৯.২০ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন হয় ৩৯.২০ টাকা থেকে ৪০.৪০ টাকায়। কোম্পানিটি আজকে ৮৬ বারে ৭৫ হাজার ৮০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২৯ লাখ ৮০ হাজার টাকা। ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

দর পতনের শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা ২ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ২ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ১.৯৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৯ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৯ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ১.৯৯ শতাংশ এবং সুহৃদের শেয়ার দর ১.৯৯ শতাংশ কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর