বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দর বৃদ্ধির শীর্ষে জেমিনি সি ফুড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৮০ সময় দেখুন
দর বৃদ্ধির শীর্ষে জেমিনি সি ফুড – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জেমিনি সি ফুড লিমিটেড। আজকে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩২ টাকা ৯০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিলো ৩৭৬.৫০ টাকা। আজকের ওপেনিং প্রাইস ৩৭৬.৬০ টাকা এবং ক্লোজিং প্রাইস ৪০৮.৬০ টাকা। আজকে কোম্পানিটি ২১৫৬ বারে ১ লাখ ৭৩ হাজার ৫৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা। আজকে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৩৭৫ টাকা থেকে ৪০৯.৪০ টাকায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১৩৬.৬০ টাকা থেকে ৪৪৩.৯০ টাকায়। গত ৫ বছরে কোম্পানিটি লভ্যাংশ দিয়েছে ২০২১ সালে ৫ শতাংশ ক্যাশ , ২০১৯ সালে ১০ শতাংশ স্টক, ২০১৮ সালে ১৫ শতাংশ স্টক, ২০১৭ সালে ১২৫ শতাংশ স্টক এবং ২০১৬ সালে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। ১৯৮৫ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে মার্কেটের বি ক্যাটাগরিতে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৬.৯৫ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ ৪৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুড লিমিটেড। আজ কোম্পানিটির দর  ১২ টাকা ৪০ পয়সা বা ৬.৫২ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ২০২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে – ঢাকা ডাইং ৫.০৯ শতাংশ, আমরা টেকনোলজি ৫.৫৯ শতাংশ,, সিলকো ফার্মা ৪.৪২ শতাংশ,, মোজাফ্ফার হোসেন স্পিনিং মিলস্ ৪.১৭ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম এন্ড কম্পোজিট ৩.৯১ শতাংশ, উত্তরা ব্যাংক ৩.৫৯ শতাংশ এবং সুমিট এলিয়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার ৩.৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর