বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দর বৃদ্ধির শীর্ষে নাহি এ্যালুমিনিয়াম, পতনের শীর্ষে আরএকে সিরামিকস্ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৬ সময় দেখুন
দর বৃদ্ধির শীর্ষে নাহি এ্যালুমিনিয়াম, পতনের শীর্ষে আরএকে সিরামিকস্ – Corporate Sangbad


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট কোম্পানি লিমিটেড আর দরপতনের শীর্ষে এসেছে আরএকে সিরামিকস্ (বাংলাদেশ) লিমিটেড।

দর বৃদ্ধির থাকা নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট কোম্পানি লিমিটেডের আজকের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে ৯.৯৬ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইস ছিলো ৪৮.২০ টাকা, আজকের ওপেনিং প্রাইস ৪৮.৯০ টাকা এবং আজকের ক্লোজিং প্রাইস ৫৩ টাকা। আজকের শেয়ার লেনদেন শুরু হয় সর্বনিম্ন ৪৮.৬০ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ টাকায়। কোম্পানিটি ১১৩২ বারে ৩৫ লাখ ২ হাজার ৬৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৩৮ লাখ টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ৩৬ টাকা থেকে সর্বোচ্চ ৫৫.৬০ টাকায়। কোম্পানিটি গত ৫ বছরে লভ্যাংশ প্রদান করেছে ২০২১ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০২০ সালে ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৯ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৮ সালে ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড, এবং ২০১৭ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড । কোম্পানিটি ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে ।

শীর্ষ দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৯৫ শতাংশ, বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেড ৯.৯০ শতাংশ,কাট্টালি টেক্সটাইল মিলস্ ৯.৫৭ শতাংশ, প্রিমিয়ার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৫৬ শতাংশ, ইউনিয়ন ব্যাংক লিমিটেড ৯.৩৭ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেড ৯.২ শতাংশ, বেঙ্গল উইন্ডোর থার্মোপ্লাস্টিক লিমিটেড ৮.০৩ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৬.২৮ শতাংশ, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ৬.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে, বৃহস্পতিবার শীর্ষ দশ দরপতনের শীর্ষে রয়েছে আরএকে সিরামিকস্ (বাংলাদেশ) লিমিটেড। আজকে কোম্পানিটির কোম্পানিটির দর ৬.৪৫ শতাংশ কমে শেয়ার মূল্য দাঁড়িয়েছে ৫৫.১০ টাকায়। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইস ছিলো ৫৮.৯০ টাকা, আজকের ওপেনিং প্রাইস ৫৭.৭০ টাকা এবং ক্লোজিং প্রাইস ৫৫.১০ টাকা। আজকের শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ৫৪.৮০ টাকা থেকে সর্বোচ্চ ৫৭.৭০ টাকায়। কোম্পানিটি ৪ হাজার ২৩৯ বারে ৫৫ লাখ ৯৩ হাজার ৫৫০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ২৬ টাকা এবং সর্বোচ্চ ৬৩.৩০ টাকায়। বিগত ৫ বছরে কোম্পানিটি লভ্যাংশ প্রদান করেছে ২০২০ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০১৯ সালে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০১৮ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ স্টক ডিভিডেন্ড, ২০১৭ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং ২০১৬ সালে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে মার্কেটের এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৫.৫৪ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড ৪.৩৫ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৪ শতাংশ, রিং শাইন টেক্সটাইল লিমিটেড ৩.৬৭ শতাংশ, সাভার রিফ্র্যাক্টোরিজ লিমিটেড ৪.৩১ শতাংশ, এ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ৩.৩১ শতাংশ, শাশা ডেনিম্ লিমিটেড ৩.৬৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২.৬৩ শতাংশ, এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড ৩.১৯ শতাংশ হ্রাস পেয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর