বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল লাইফ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১০৯ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ১০৭টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামীক ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ।

আর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৬৭ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাইহাম কটনের ৯.৪৩ শতাংশ, সাইহাম টেক্সটাইলের ৮.৯৮ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৮.৭৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৮.৫৯ শতাংশ, এসকে ট্রিমসের ৭.৪৭ শতাংশ, এবি ব্যাংকের ৬.৪৮ শতাংশ এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের ৬.৩৬ শতাংশ দর বেড়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর