বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দর বৃদ্ধির শীর্ষে প্যাসিফিক ডেনিমস্, পতনের শীর্ষে ইমাম বাটন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
দর বৃদ্ধির শীর্ষে প্যাসিফিক ডেনিমস্, পতনের শীর্ষে ইমাম বাটন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধি পেয়েছে প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড এবং পতনের শীর্ষে রয়েছে ইমাম বাটন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

তালিকার শীর্ষে থাকা প্যাসিফিক ডেনিমস্ লিমিটেডের আজকের দর বৃদ্ধি পেয়েছে ৯.৯২ শতাংশ। কোম্পানির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ১২.১০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ১২.২০ টাকা ও ক্লোজিং প্রাইজ ১৩.৩০ টাকা। আজকে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ১২.১০ টাকা থেকে সর্বোচ্চ ১৩.৩০ টাকায়। গত এক বছরে কোম্পানিটি শেয়ার ওঠানামা হয়েছে সর্বনি¤œ ৭.৩০ টাকা থেকে সর্বোচ্চ ১৯.৯০ টাকায়। কোম্পানিটি ২ হাজার ৮৪২ বারে ১ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার ৩৫২ টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১৮ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটি বিগত ৩ বছরে লভ্যাংশ দিয়েছে ২০২০ সালে ১০ শতাংশ, ২০১৯ সালে ১৪ শতাংশ ও ২০১৮ সালে ১৪ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানিটি ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে মার্কেটের ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ক্রাউন সিমেন্ট পিএলসি ৯.৮৭ শতাংশ,নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড ৮.৪৫ শতাংশ, ইভিন্স টেক্সটাইল লিমিটেড ৪.৮১ শতাংশ, ড্রগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড ৪.৭৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট মিলস্ লিমিটেড ৩.৪৩ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২.৫০ শতাংশ, এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্ট ফান্ড ১.১৮ শতাংশ, রিং সাইন টেক্সটাইল লিমিটেড ১.৯৪ শতাংশ, ডেলটা স্পিনার্স লিমিটেড ১.৯২ দর বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে দর পতনের শীর্ষে অবস্থান করা ইমাম বাটনের আজকের শেয়ার দর হ্রাস পেয়েছে ৬.৮১ শতাংশ। কোম্পানির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ৩২.৩০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৩১.১০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৩০.১০ টাকা। আজকে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ২৯.৪০ টাকা থেকে ৩২ টাকায়। গত এক বছরে কোম্পানিটি শেয়ার লেনদেন হয়েছে সর্বনিম্ন ১৯.১০ টাকা থেকে ৪৫.৩০ টাকায়। কোম্পানিটি ১৯৩ বারে ১ লাখ ৫৫ হাজার ৯৭৯ টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৪৭ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১০ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে। কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে মার্কেটের ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

দর পতনের শীর্ষে তালিকায় থাকা অন্যান্য কোম্পনিগুলোর মধ্যে- ইয়াকিন পলিমার লিমিটেড ৬.৬৯ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেড ৬.৩৬ শতাংশ, এপেক্স স্পিনিং ও নিটিং মিলস্ লিমিটেড ৬.২১ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৫.৯৮ শতাংশ, তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড ৫.৯৭ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড ৫.৯৪ শতাংশ, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড ৫.৯৩ শতাংশ, বাংলাদেশ ল্যামস লিমিটেড ৫.৬৪ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেড ৫.৬২ শতাংশ দর হ্রাস পেয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর