রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

দর হারানোর শীর্ষে গ্রামীণফোন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৩৭ সময় দেখুন
দর হারানোর শীর্ষে গ্রামীণফোন – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৩০ জুন) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৬টির বা ৩৫.৭০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস গ্রামীণফোনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০০.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৯৪.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ১.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে গ্রামীণফোন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সের শেয়ার দর কমেছে ১.৯৭ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের শেয়ার দর কমেছে ১.৯৭ শতাংশ, মনোস্পুল পেপারের শেয়ার দর কমেছে ১.৯৭ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ার দর কমেছে ১.৯৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১.৯৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের শেয়ার দর কমেছে ১.৯৫ শতাংশ, অলটেক্সের শেয়ার দর কমেছে ১.৯৪ শতাংশ, এসকে ট্রিমসের শেয়ার দর কমেছে ১.৯২ শতাংশ এবং নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর ১.৯১ শতাংশ কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর