রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে ১ বাংলাদেশি নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৪ সময় দেখুন
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে ১ বাংলাদেশি নিহত


ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় মো. নুরুল আমিন (৪৪) না‌মের এক বাংলা‌দে‌শি নাগ‌রিক নিহত হয়েছেন।

বৃহস্প‌তিবার (৪ জুন) রা‌তে বাংলা‌দেশ হাইক‌মিশন, নয়াদি‌ল্লি এক বার্তায় এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, ৪ জুন সন্ধ্যা পর্যন্ত বুধবা‌র সকা‌লের আগুনে দুটি বাংলা‌দে‌শি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে থাকা উভয় পরিবারই নিকটবর্তী ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিতে দিল্লিতে ছিলেন।

সাত দেশের ২২ জন নাগরিকের মধ্যে যারা এই দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তা‌দের একজন মো. নুরুল আমিন (৪৪)। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন মৃতের মর‌দেহ দ্রুততম সময়ে প্রত্যাবাসনের চেষ্টা কর‌ছে।

হাইকমিশন দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বৃহস্প‌তিবার সকালে, ভারতে বাংলাদেশের হাইকমিশনার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন সকল বাংলাদেশি নাগরিককে দেখতে যান এবং উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের অবস্থার খোঁজখবর নেন।

রোগী ও হাসপাতালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতালে অবস্থান করছেন। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করছেন।

এর আগে, ভারতীয় কর্তৃপক্ষের ত‌থ্যের বরা‌তে বৃহস্প‌তিবার সকা‌লে হাইক‌মিশন জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আটজনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এই অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকেরাও হতাহত হয়েছেন। ভারতীয় নাগরিকদের মধ্যে ৯ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এছাড়া মোজাম্বিকের ২ জন, লাইবেরিয়ার ১ জন, নাইজেরিয়ার ৪ জন এবং উজবেকিস্তানের ১ জন নাগরিক নিহত হয়েছেন। আহতদের মধ্যে নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের ২ জন করে, লাইবেরিয়ার ৩ জন, নাইজেরিয়ার ১ জন এবং কাজাখস্তানের ৩ জন নাগরিক রয়েছেন।

সব মিলিয়ে এ ঘটনায় মোট ২১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom