বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ সময় দেখুন
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হলো- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও ১২ জানুয়ারি, ২০২৬ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom