বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দুই কোম্পানির লেনদেন স্থগিত রোববার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
দুই কোম্পানির লেনদেন স্থগিত রোববার – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ২৩ জুন, রোববার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার ব্যাংক পারফেসুয়াল বন্ড ও বার্জার পেইন্টস।

এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী ২৬ জুন, সোমবার থেকে কোম্পানি দুইটির লেনদেন চালু হবে।

প্রিমিয়ার ব্যাংক পারফেসুয়াল বন্ড: বন্ডটি প্রথম অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ ঘোষণা করেছে। বিনিয়োগকারীরা ৯. ৯৯ শতাংশ হারে রিটার্ন পাবেন।

লভ্যাংশ প্রাপ্তির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

বার্জার পেইন্টস: কোম্পানিটি ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ চূড়ান্ত শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি গত ২৭ জুন ২০২১ অন্তবর্তীকালীন ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৫৭ টাকা ৫৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২৭ টাকা ৩৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুলাই ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর