নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ৪ জুলাই, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- আরএকে সিরামিকস, আশুগঞ্জ পাওয়ার স্টেশন।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী ৫ জুলাই, মঙ্গলবার থেকে কোম্পানি দুইটির লেনদেন চালু হবে।






