রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

দুই গরুতে খামারি আবদুর রাজ্জাকের ভাগ্য বদল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১০৪ সময় দেখুন
দুই গরুতে খামারি আবদুর রাজ্জাকের ভাগ্য বদল

মোঃ সিরাজুল ইসলাম
কর্ণফুলী প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শিল্পজোন এলাকা হলেও এখানে প্রতিনিয়ত ডেইরী খামারে ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। বড় বড় খামারের মত ছোট উদ্যোক্তারাও গড় তুলছে খামার। এর মধ্যে কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা  আবদুর রাজ্জাকের তিন পুরুষের গরুর খামার। বাপ-দাদার আমলে গরুর খামারে থাকলেও তা ছিল সীমিত পরিসরে।  বৈশ্বিক মহামারী করোনার পর ২০২০ সালের মাঝামাঝি সময়ে ব্যবসায়িক চিন্তা নিয়ে দুগ্ধখামার সম্প্রসারনের পরিকল্পনা গ্রহন করে খামারি। শুরুতে দুইটি গরু নিয়ে ব্যবসা পরিচালনা করে। বর্তমানে তার খামারে গরুর সংখ্যা ৩৫ টি। কর্মচারী ও পরিবারের সদস্যদের যৌথ প্রচেষ্টায় খামার পরিচালিত হয়।

সরজমিন খামারটি ঘুরে দেখা যায়, গরুর খাবারের তালিকায় রয়েছে কাঁচা ঘাস, মিশ্রিত দানাদার খাদ্য, ভুষি ও ভিটামিন। কাঁচা ঘাস প্রাকৃতিক উপায়ে বেড়ে উঠায় তা গরুর জন্য খুবই প্রয়োজনীয় খাদ্য বলে জানান খামারি। পাশাপাশি মিশ্রিত দানাদার খাদ্য গরুর মোটাতাজাকরণ ও বল বৃদ্ধিতে খুবই সহায়ক। এছাড়াও গরুর সুস্থতা, স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ভিটামিন সেবন করে থাকেন তিনি।

খামারি আবদুর রাজ্জাক জানান, তিনি খামার স্থাপনের পাশাপাশি গরুর কাঁচা ঘাসের যোগান দিতে খামারি ঘাস উৎপাদনেও বিশেষ ভূমিকা রেখেছে। তার নিজের ও বলগা মিলিয়ে সাত খানি জমিতে বিশাল ঘাসের চাষ। খামারি নিজের খামেরর চাহিদা মিটিয়ে অন্যান্য খামারর কাছে ঘাস বিক্রি করেও ভালো আয় করছে।

প্রতিদিন দুধ পাওয়া যায় ১৫০-২০০লিটার। ভোক্তাদের ঘরে ঘরে খাঁটি দুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্দ্যোগ। খাঁটি দুধ উৎপাদনের এক অনন্য মাধ্যমে হচ্ছে গাভীকে পুষ্টিকর ও ভেজালমুক্ত খাবার খাওয়ানো। বর্তমানে খাঁটি শব্দটি অত্যান্ত স্পর্শ কাতর। কেননা, কোন জিনিসটা খাঁটি তা নির্ধারণ করা বড়ই কঠিন। তা শর্তেও ভোক্তা সাধারণ বিশ্বাসের উপর নির্ভরশীল। এ জগতে শতভাগ বিশ্বাসে খাঁটি জিনিস পাওয়া যেমনি অপ্রতুল তেনমি অবিশ্বাসী হয়ে জীবন-যাপন করা আরোও বেশি কঠিন।

গরুর দুধের পাশাপাশি গোবর বিক্রি করে খামারি লাভবান। প্রতিদিন গোবর বিক্রি করে খামারি তার কর্মচারীর বেতনের যোগান দেয়। ফলে অতিরিক্ত আয়ে খামারি অনেক আনন্দিত।

খামারি আবদুর রাজ্জাক এই প্রতিবেদককে বললেন তার সম্ভাবনার কথা। তিনি বলেন, শুরুতে ভালো লাভ হওয়াতে খামার সম্প্রসারণের চেষ্টা করি। বর্তমানে খামারে ৩৫টি গরু রয়েছে। কর্মচারীর সাথে পরিবারের সদস্যরা নিজের কাজের পাশাপাশি খামারে সময় দিয়ে থাকে। দুধের পাশাপাশি প্রত্যেক বছর খামারে ৮-১০ টা গরুর বাচ্চা জন্ম নেয়। যা খামার করতে আমাকে আরও উৎসাহ যোগায়। তিনি আরো বলেন, বর্তমানে গো-খাদ্যের দাম বৃদ্ধতে খাদ্যের খরচ কমাতে নেপিয়ার জাতের ঘাস চাষ করেন। কেননা  দুধের জন্য কাঁচা ঘাসের কোন বিকল্প নেই। এজন্য খামারীদের মাঝে উন্নত জাতের ঘাসের বীজ ও কার্টিং স্বল্প মূল্যে সরবরাহ ও ঘাস উৎপাদনের আধুনিক কলাকৌশল সম্পর্কে খামারীদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও জানান। এছাড়াও চলতি সংকটময় মূহুর্তে  সরকারের নিকট থেকে আর্থিক সহায়তা পেলে আরো বড় পরিসরে খামার করা সম্ভব হতো বলেও তিনি আশা ব্যক্ত করেন।

কর্ণফুলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রাকিবুল ইসলাম বলেন, উপজেলাতে ছোট-বড় ১৫৮২ টি দুগ্ধখামার রয়েছে। আমরা সরকারিভাবে খামারীদের প্রয়োজনীয় চিকিৎসা প্রধান করে থাকি। গরু মোটাতাজাকরণে কৃমি ঔষধ ও ভিটামিন সেবনের জন্য পরামর্শ দিয়ে থাকি। প্রতিবছর কয়েক দফায় সরকারিভাবে খামারিদের প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করা হয়। তবে গত জুন মাসের পর থেকে এখনো পর্যন্ত কোন প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করা হয়নি। এছাড়াও আমাদের মাঠ কর্মীর নিয়মিত মাঠে কাজ করে যাচ্ছে। তারা প্রাথমিক সেবা থেকে শুরু করে উন্নত জাতের হল্যান্ডের হলস্টেইন-ফ্রিজিয়ান গবাদিপশুর বীজের জন্য খামারিদের সহায়তা করে। হলস্টেইন-ফ্রিজিয়ান উত্তর হল্যান্ডে উদ্ভূত রড় আকারের গবাদিপশুর জাত। এরা দেখতে কালো এবং সাদা দাগ কাটা হয়। অন্যান্য জাতের গবাদিপশুর জাত থেকে এদের দুধ উৎপাদন ক্ষমতা অনেক বেশি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর