রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

দুর্গম পার্বত্য সুবলংয়ে গণভোট ও নির্বাচন বিষয়ে জেলা তথ্য অফিসের জনসচেতনতা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৭৬ সময় দেখুন
দুর্গম পার্বত্য সুবলংয়ে গণভোট ও নির্বাচন বিষয়ে জেলা তথ্য অফিসের জনসচেতনতা সভা

আহমদ বিলাল খান

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বরকল উপজেলার সুবলং বাজারে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুর্গম পাহাড়ি জনপদে সরাসরি সাধারণ মানুষের কাছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে এ কর্মসূচির আয়োজন করে জেলা তথ্য অফিস, রাঙামাটি।

সোমবার (১২ জানুয়ারি) উপজেলার দুর্গম এলাকায় দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস রাঙামাটির উপপরিচালক রাহুল বনিক।

তিনি বলেন, রাঙামাটির অনেক এলাকা দুর্গম হওয়ায় মানুষ সঠিক তথ্য থেকে বঞ্চিত থাকে। জেলা তথ্য অফিস সেই ঘাটতি দূর করতে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সরাসরি কথা বলছে। গুজব প্রতিহত করে গণভোট ও নির্বাচনের প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ভোট দেওয়া শুধু অধিকার নয়, এটি নাগরিক দায়িত্বও। সবাইকে নির্ভয়ে, সচেতনভাবে ও স্বতঃস্ফূর্তভাবে গণভোট ও নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

১নং সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, জেলা তথ্য অফিস দুর্গম পাহাড়ি এলাকায় এসে যেভাবে মানুষকে সচেতন করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে সাধারণ মানুষ গণভোট ও নির্বাচনের গুরুত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা পাচ্ছে।

এতে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নম্পিতসহ বাজার কমিটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের মতো দুর্গম এলাকার মানুষের কাছে জেলা তথ্য অফিসের কর্মকর্তারা এসে যে তথ্য দিচ্ছেন, তাতে অনেক বিভ্রান্তি দূর হচ্ছে। উঠান বৈঠকের মাধ্যমে জেলা তথ্য অফিস, রাঙামাটি প্রমাণ করেছে যে দুর্গম পাহাড়ি এলাকাতেও জনগণকে সঠিক তথ্যের আওতায় আনতে তারা সক্রিয় ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর