বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দুলারহাটে নৌ-প্রতিমন্ত্রী ও এমপি জ্যাকব’র আগমন উপলক্ষে থানা ছাত্রলীগের প্রস্তুতি সভা।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪২৫ সময় দেখুন
দুলারহাটে নৌ-প্রতিমন্ত্রী ও এমপি জ্যাকব’র আগমন উপলক্ষে থানা ছাত্রলীগের প্রস্তুতি সভা।

ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন ও দুলারহাটে আগামী ৩০শে নভেম্বর মঙ্গলবার নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি আগমন উপলক্ষে দুলারহাট থানা ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) বিকালে দুলারহাট থানা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে দুলারহাট থানা ছাত্রলীগের সভাপতি নাজিউর রহমান মঞ্জু’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোবাশ্বের আলম নিশাত’র সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, নীলকমল ইউপি ছাত্রলীগের সভাপতি আল-আমিন শুভ, নুরাবাদ ইউপি ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন, নীলিমা জ্যাকব কলেজ ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ তারেক, আদর্শ কলেজ ছাত্রলীগের সভাপতি হান্নান পন্ডিত ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন বাদশা।

উপস্থিত ছিলেন, দুলারহাট থানা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সভায়, দুলারহাট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম আগামী ৩০ নভেম্বর মাননীয় প্রতিমন্ত্রী ও এমপি জ্যাকব দুলারহাট আগমন উপলক্ষে ছাত্রলীগের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য আগামী ৩০শে নভেম্বর চরফ্যাশনে সফররত অবস্থায় দেশের উপজেলা পর্যায়ে প্রথম বেতুয়া নদীবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন, দুলারহাট থানায় তেতুলিয়া নদী পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিদর্শন করবেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি জ্যাকব এমপি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর