শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক Brown Review: Karisma Kapoor Delivers Career-Best; Surya Sharma And Jisshu Sengupta Shine In A Haunting Noir | Web-series News

দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহীর এভারেস্ট জয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৮৯ সময় দেখুন
দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহীর এভারেস্ট জয়


আন্তর্জাতিক ডেস্ক

দৃষ্টি শক্তির প্রতিবন্ধকতা নিয়েই মাউন্ট এভারেস্ট জয় করেছেন চীনের পর্বতারোহী ঝাং হং। ৪৬ বছর বয়সী ঝাং এশিয়ার প্রথম এবং বিশ্বের তৃতীয় দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রাখার কৃতিত্ব অর্জন করলেন। খবর রয়টার্স।

এভারেস্ট জয়ের প্রতিক্রিয়ায় ঝাং বলেন, মনোবল দৃঢ় থাকলে কোনো প্রতিবন্ধকতায় বাধা হয়য়ে দাঁড়াতে পারে না। লক্ষ্যে স্থির থাকতে পারলে সবাইকে চমকে দিয়ে পৌঁছে যাওয়া যায়। তবে দৃঢ় মনোবল থাকলেও এভারেস্টের চূড়ায় উঠার সময় তিনি নিজে কিছুটা ভয়ে থাকতেন বলেও ‍জানিয়েছেন ঝাং।

তিনি বলেন, খুব আতঙ্কে থাকতেন। কারণ যেখান দিয়ে হাঁটছেন, তার ব্যাপারে কোনো ধারণাই ছিল না তার। সেন্টার অব গ্রাভিটি খুঁজে না পেয়ে অনেকবারই তিনি পড়ে গেছেন।

রয়টার্স জানিয়েছে, ঝাং তিন গাইডকে সঙ্গে নিয়ে নেপালের দিক থেকে এভারেস্টের আট হাজার ৮৪৯ মিটার উঁচু চূড়ায় পৌঁছান ২৩ মে এবং বৃহস্পতিবার (২৭ মে) বেজক্যাম্পে ফিরে আসেন।

এদিকে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চঙকিং নগরীতে জন্ম নেওয়া ঝাং গ্লুকোমায় আক্রান্ত হয়ে ২১ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান। ২০০১ সালে এভারেস্ট বিজয়ী মার্কিন দৃষ্টি প্রতিবন্ধী পর্তারোহী এরিক উইহেনমায়ার ঝাংয়ের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

প্রসঙ্গত, করোনা মহামারিতে এক বছর বন্ধ থাকার পর চলতি বছরের এপ্রিলে বিদেশি পর্বতারোহীদের জন্য মাউন্ট এভারেস্ট খুলে দেয় নেপাল।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom