সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

দেওয়ানগঞ্জে ১১৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ সময় দেখুন
দেওয়ানগঞ্জে ১১৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি আটক

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১১৩ বোতল ভারতীয় মদসহ মোহাম্মদ শাহজাহান নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (০২ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের পাথরেরচর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ভারতীয় বিভিন্ন কোম্পানির ছোট-বড় ১১৩ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

আটককৃত মোহাম্মদ শাহজাহান ওই এলাকার মোহাম্মদ রহম আলী মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৩ টার দিক পাথরেরচর গ্রামের মোহাম্মদ শাহজাহানের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন কোম্পানির ৯১টি বড় মদের বোতল ও ২২ টি ছোট মদের বোতল উদ্ধার করেন। এ সময় মোহাম্মদ শাহজাহান নামে একজন মদ বিক্রেতাকে হাতেনাতে আটক করেছেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তি পাথরেরচর এলাকায় অভিযান শাহজাহান নামে এক মাদক কারবারির বাড়ির সবজির ক্যারেটের মধ্যে থেকে ছোট-বড় ১১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় শাহজাহান নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর