মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

দেশবাসীকে বাংলা নববর্ষে বাংলাদেশ ন্যাপ’র শুভেচ্ছা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৬৯ সময় দেখুন
দেশবাসীকে বাংলা নববর্ষে বাংলাদেশ ন্যাপ’র শুভেচ্ছা

বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

শনিবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় দলের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ১লা বৈশাখ ১৪৩১ বাংলাদেশের মানুষ হৃদয় উৎসারিত আনন্দ হিল্লালে বাংলা নববর্ষ বরণ করবে। বাংলা নববর্ষের এই উৎসবে বাংলাদেশ ন্যাপ দেশ-বিদেশে অবস্থানরত বাঙ্গালি ও বাংলাদেশীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তারা বলেন, জাতির জীবনে পয়লা বৈশাখ নুতন আঙ্গিক, রূপ, বর্ণ ও বৈচিত্র্য নিয়ে আসে বার বার। এ দিনে স্বজাতির লোকজ ঐতিহ্যের পরম্পরায় তার শিল্প, সাহিত্য, ভাষা, শিক্ষা, জ্ঞানচর্চা, আচরণবিধি, ধর্ম বিশ্বাস, সংগীত, সামাজিক উৎসব, খাদ্যাভ্যাস, ক্রীড়া মনন ও বুননের চালচিত্র ফুটে উঠে। দীর্ঘকাল ধরে গড়ে ওঠা আমাদের ভাষা-সাংস্কৃতিক ঐতিহ্যের অহঙ্কারকে বিদেশী আধিপত্যবাদী অপশক্তি ধূলিস্যাত ও খর্ব করার নানা ষড়যন্ত্র করেছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা কখনো সফল হতে পারেনি। পয়লা বৈশাখ আমাদের সেই গর্বিত ঐতিহ্যকেই আনন্দের মহাসমারোহে স্মরণ করিয়ে দেয়, জেগে ওঠে জাতির আত্মপরিচয়।

নেতৃদ্বয় বলেন, নানা ঘটনা ও দূঘর্টনার স্বাক্ষী ১৪৩০ সালের চৌকাঠ ডিঙ্গিয়ে ১৪৩১ সালের দুয়ারে উপস্থিত হয়েছি। গত বছরের দুঃখ, অবসাদ-ক্লান্তি, হতাশা-গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার নির্দেশনা নিয়ে এসেছে নুতন বাংলাবর্ষ। বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। হাজার বছরের স্বজাতির সাংস্কৃতিক বিনির্মাণের পরিক্রমায় গণতান্ত্রিক বোধ ও চর্চা নিবিড়ভাবে সংশ্লিষ্ট। তাই আমাদের দীর্ঘ ঐহিতাসিক সংগ্রামে রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের নতুন মাত্রা অর্জনের মধ্য দিয়ে বাংলা নববর্ষের উৎসব পেয়েছে এক উদ্ভাসিত বর্ণিল আবহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom