বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

দেশের আভ্যন্তরিন বিষয়ে বিদেশী হস্তক্ষেপ অপমানজনক : মোস্তফা ভুইয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৩ সময় দেখুন
দেশের আভ্যন্তরিন বিষয়ে বিদেশী হস্তক্ষেপ অপমানজনক : মোস্তফা ভুইয়া

পৃথিবীর কোনো কোনো উন্নত দেশ কখনও দুর্নীতি, কখনও গণতন্ত্র, কখনও জঙ্গিবাদ বা কোনো একটা বিষয় নিয়ে অন্য দেশের ওপর হস্তক্ষেপ করে। মানবাধিকারের নামে এটি করা হয়। এটি ঐ দেশের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি বলেন, বিদেশীরা বাংলাদেশের আভ্যন্তরিন বিষয়ে যে হস্তক্ষেপ করে তার জন্য দায়ি দেশের রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হওয়ায় বিদেশীরা দেশের আভ্যন্তরিন বিষয়ে হস্তক্ষেপের সুযোগ পায়।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) শিশু কল্যাণ পারিষদ মিরনায়তনে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংহতি মঞ্চ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিজয়ের ৫০ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। এখনো সমাজের প্রতিটি স্তরে শোষণ ও বৈষম্য চলছে। গণতন্ত্র হুমকির মুখে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দেশের জনগণ গণতন্ত্রসহ সব অর্জনকে হারিয়েছে। ৯০’র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে গণতন্ত্র ফিরিয়ে আনতে পেরেছিলাম সেই গণতন্ত্র হারিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, ৫০ বছর পরও আমরা যে একটা স্বাধীন ও মুক্ত বাংলাদেশের যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম সেই স্বাধীন ও মুক্ত বাংলাদেশ এখন দেখা যাচ্ছে না। জনগন দেখছে একটা কর্তৃত্ববাদী সরকার, ফ্যাসিবাদী সরকার তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে এখানে একদলীয় রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করার জন্য কাজ করছে।

সংগঠনের প্রধান সমন্বয়কারী ও নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মো. সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলডিপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ, আলোচনায় অংশগ্রহন করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, বিজিএ চেয়ারম্যান এ আর এম জাফরুল্লা চৌধুরী, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর