বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম

দেশের সাধারণ মানুষ ভালো নাই : ন্যাপ মহাসচিব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৭০ সময় দেখুন
দেশের সাধারণ মানুষ ভালো নাই : ন্যাপ মহাসচিব

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন উর্ধগতির ফলে দেশের সাধারণ মানুষ ভালো নাই মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশ এখন দূর্নীতিবাজ আর লুটেরা গোস্টির নিয়ন্ত্রণে চলছে। সাধারণ মানুষকে নিয়ে এখন সরকারের মন্ত্রীরাও মসকরা করে থাকে।

মঙ্গলবার (১৯ মার্চ- ৮ রমজান ১৪৪৫ হিজরি,) কাকরাইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সূফী মোহাম্মদ সুজাত আলী ভুইয়া আল ওয়াইসী- নক্সবন্দী-মোজাদ্দেদী (রহ.)’র ২১তম ওফাত বার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন।

তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় ইসলামের অবদান অপরিসীম। আর বিশ্ব শান্তির অগ্রদূত মহানবী (সা.)’এর এই বাণী সমাজের সকল স্তরে ছরিয়ে দিয়েছেন সূফী সাধাকরা। ইসলামী সাম্যবাদে উজ্জীবিত হয়ে মধ্যযুগের বাংলার বর্ণবাদী হিন্দুর ভেদ-বিধিতে প্রচন্ড আঘাত হেনেছিলেন সুফিগণ। বাংলায় সুফিদের বিজয় ঘটেছে রক্ষণশীলতার ওপর উদারনীতির কারনে। সূফী সুজাতা আলী ভুইয়া (রহ.) আজীবন সমাজকল্যান ও শান্তির জন্য কাজ করেছেন।

তিনি আরো বলেন, উগ্র ধর্মীয় মৌলবাদ ও উগ্র ধর্মবিদ্বেষী মৌলবাদ আমাদের সমাজকে বিপর্যস্থ করছে। এর বিরুদ্ধে সকলকেই সচেতন থাকতে হবে। উগ্র ধর্মীয় মৌবাদীতাকে পুজি করে এক শ্রেণীর লুটেরা গোষ্টি রাষ্ট্রকে অস্থিতিশীল করে নিজেদের স্বার্থ হাছিলের চেষ্টা করে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

জাতীয় জনতা ফোরাম সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক হাফিজ মাওলানা বদরুল ইসলাম, বিশিষ্ট আলেম ও লেখক মাওলানা এনামুল হক কাফি, কাজি ইফতেখারুজ্জামান শিমুল,
এম রায়হান হোসাইন, প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, ব্যক্তি তার জীবনকে যেভাবে দেখতে ইচ্ছুক সেটি হলো- তার জীবনদর্শন। অর্থাৎ জীবন যেভাবে চললে একজন ব্যক্তির কাছে ভালো মনে হয় সেটিই সেই ব্যক্তির জীবন দর্শন। মোহাম্মদ সুজাত আলী ভুইয়া ব্যাক্তি জীবনে ছিলেন শান্তি প্রতিষ্ঠার সৈনিক।

তিনি বলেন, পবিত্র রমজানে যারা জিনিসপত্রের মূল্য বৃদ্ধির মাধ্যমে জনগণের পকেট কাটে তারা দেশ, সমাজ ও রাষ্ট্রের দূশমন। এদের সামাজিক ভাবে বর্জন করা উচিত।

স্মরণসভায় ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র পিতা সুফী মোহাম্মদ সুজাত আলী ভুইয়া নক্সবন্দী-মোজাদ্দেদী (রহ.), সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিষ্টার মওদুদ আহমদ, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব, ছোট ভাই ছাদ্দি মো. একরামুল করিম ভুইয়া’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত করেন, বিশিষ্ট আলেম ও লেখক, মাওলানা এনামুল হক কাফী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর