বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :

দেশে মোবাইল ইন্টারনেট বিভ্রাট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
দেশে মোবাইল ইন্টারনেট বিভ্রাট


সিনিয়র করেসপন্ডেন্ট

দেশের বেশিরভাগ জায়গায় মোবাইল ইন্টারনেট পাচ্ছেন না গ্রাহকরা। দুয়েক জায়গায় ইন্টারনেট পাওয়া গেলেও তাতে ধীরগতি লক্ষ্য করা গেছে। জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে মোবাইল নেটওয়ার্কে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। সারাদেশেই মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।

তিনি বলেন, ত্রুটির কারণ আমরা চিহ্নিত করতে পেরেছি। শিগগিরই সমস্যার সমাধান হবে।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ অক্টোবর) সকাল থেকেই দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলে দাবি গ্রাহকদের। যদিও বিটিআরসি বলছে, এটা কারিগরি ত্রুটি।

সারাবাংলা/ইএইচটি/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর