বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় ৬ জনের করোনা শনাক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪৫ সময় দেখুন


ঢাকা: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে করোনায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৪ জুলাই) সন্ধায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৪২টি নমুনা পরীক্ষা করে ছয়জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৫২ হাজার ১৬৮ জনে। এছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫২৩ জনে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর