সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: RCB win last-ball thriller to knock Mumbai Indians out | Cricket News Yogi Adityanath Makes ‘Krishnavataram’ Film Tax-Free After Special Screening In Lucknow | India News লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রী শ্রী বঙ্ক বিহারী জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড

দেশ এক গভীর সংকটে পতিত হচ্ছে: মোস্তফা ভুইয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৪৫ সময় দেখুন
দেশ এক গভীর সংকটে পতিত হচ্ছে: মোস্তফা ভুইয়া

চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতি, ভোজ্যতেল-বিদ্যুৎ-পানির মুল্যবৃদ্ধি, চারদিকে লুটপাটের কালো থাবা’ সব কিছু মিলিয়ে দেশ এক গভীর সংকটে পতিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি বলেন, রাজনৈতিক দুবৃর্ত্তায়নের কারণে লুটেরা গোষ্টির জন্ম হচ্ছে একের পর এক। ফলে দেশের রাজনীতি আজ দুবৃত্ত ও লুটেরাদের নিয়ন্ত্রনে চলে যাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রানের লক্ষে প্রয়োজন মশিউর রহমান যাদু মিয়াদের মত মেধাবী রাজনৈতিক নেতৃত্ব।

শনিবার (১২ মার্চ) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ন্যাপ’র সাবেক চেয়ারম্যান জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামি পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মশিউর রহমান যাদু মিয়াকে বাদ দিয়ে আমাদের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস রচনা সম্ভব নয়। বাংলাদেশের রাজনীতিতে তিনি মেধাবী ও দুরদর্শী রাজনীতিক হিসেবেই পরিচিত। আজীবন তিনি সংগ্রাম করেছেন গণমানুষের মুক্তির জন্য। প্রতিবাদে প্রতিরোধে ও সংগ্রামে তিনি কখনো পিছপা হননি।

ন্যাপ মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, দেশে সিন্ডিকেট তৈরি করে কিছু মানুষ ব্যবসার নামে জনগনের পকেট কাটছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মন্ত্রীরা উল্টা পাল্টা কথা বলেন। তখন প্রশ্ন জাগে তাহলে কি সমগ্র রাষ্ট্রটাই সিন্ডিকেটের হাতে বন্দি ? ‘বাংলাদেশ কি তাহলে সিন্ডিকেটের’ দেশ হয়ে গেছে ?

তিনি আরো বলেন, নীতিহিন রাজনীতির কারেণে সমাজের সকল ক্ষেত্রেই অধ:পতন ঘটেছে। করোনা ভাইরাস আমাদের আক্রান্ত করেছে, যখন বৈষম্য আমাদের আক্রান্ত করে, তখন লুটেরা গোষ্টি অর্থকামানোতে ব্যাস্ত হয়ে পরেছে।

বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল ভুইয়া’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. মহসীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মিতা রহমান, মহানগর প্রচার সম্পাদক বাদল দাস, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা সম্পাদক আনোয়ারা বেগম প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom